Text Lesson Chapter
"ছোটদের জন্য আইসিটি" বা "ICT for Kids" কোর্সটি আইসিটির প্রথম পাঠ। এই কোর্সের মাধ্যমে কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কিং, ইন্টারনেট, প্রোগ্রামিং ইত্যাদি নানা বিষয়ের প্রাথমিক পড়াশোনা সহজভাবে তুলে ধরা হয়েছে। আপনার সন্তান বড় হয়ে যে পেশায় যাক না কেন ওদের জন্য এই জ্ঞান সারা জীবন কাজে লাগবে।
এই কোর্সটি করার যে কারো আইসিটি সংক্রান্ত সাধারণ ভুল ধারণাগুলো দূর হয়ে যাবে।
যেমন:
- কম্পিউটারের বেসিক জ্ঞান - হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে মুটামুটি ভাল একটি ধারণা পাবে।
- জনপ্রিয় সফটওয়্যার, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া এবং এগুলোর ব্যবহার সম্পর্কে প্রাথমিক ধারণা পাবে।
- কোর আই ৫ ২.৪ গিগাহার্জ প্রসেসর, ১৬ জিবি RAM, ৫০০ GB SSD কনফিগারেশনের কম্পিউটারের ক্ষমতা কেমন সে বুঝতে পারবে।
- আপনার বাসায় একটি রাউটার দিয়ে কিভাবে LAN সংযোগ করতে হয় ও বলতে পারবে। হাতে কলমে করতে না পারলেও বুঝতে পারবে।
- Google এ গিয়ে যেকোন বিষয়ে সার্চ দিয়ে নিজে নিজেই কোন জিনিস শিখে ফেলতে পারবে।
- ইমেইল করা, ব্রাউজারের মাধ্যমে কোন সাইট ব্রাউজ করা এসব টুকিটাকি জিনিস সহজেই করে ফেলতে পারবে।
No Comments Yet